একেএমবাবু, রাজশাহী।।
চলতি বছরে ১০শে মার্চ উপজেলা নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে গনজোয়ার সৃষ্টির লক্ষে কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত, ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন এলাকাতে বর্ধিত সভার মাধ্যমে তানোর উপজেলার চেয়ারম্যান প্রার্থী লুৎফর হায়দার রশিদ ময়না ব্যাপক ভাবে গনসংযোগ করে যাচ্ছেন।
এদিকে জানা গেছে ১৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে তালন্দ ইউনিয়ন অাওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অায়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে তানোর উপজেলা যুবলীগের সভাপতি, কলমা ইউনিয়ন পরিষদের দু বারের নির্বাচিত চেয়ারম্যান বর্তমানে উপজেলা নির্বাচনের একমাত্র নৌকার মাঝি লুৎফর হায়দার রশিদ ময়না উপস্থিত থেকে অাগামীর জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
তাছাড়া বর্ধিত সভাতে অারো যারা উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জোবায়ের হোসেন, তালন্দ ইউনিয়ন অা,লীগের সভাপতি নাজিমুদ্দিন বাবু, যুবলীগ সভাপতি রইচ উদ্দিন বাচ্চু সহ স্থানীয় অা,লীগের নেতা কর্মীরা গনসংযোগের মাধ্যমে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন। অপরদিকে প্রাপ্ত খবরে জানা লুৎফর হায়দার রশিদ ময়না ভোটারদের সাথে উন্নয়নের ধারা তুলে ধরে বক্তব্য দিয়েছেন এবং নৌকার পক্ষে ভোট প্রার্থনা করতে দেখা গেছে।
You must be logged in to post a comment.