উন্নয়নের ধারা ধরে রাখতে হলে জ্ঞান ও মেধা ভিত্তিক জাতি গড়তে হবে: এমপি ইসরাফিল আলম 

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮, ৭:৩২ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ।।

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম এমপি বলেছেন, বিশ্বের দরবারে বাংলাদেশের বীরত্বপূর্ণ মুক্তিযুদ্ধের ইতিহাস এবং উন্নয়নের ধারা উচু করে ধরে রাখতে হলে জ্ঞান ও মেধা ভিত্তিক জাতি গড়তে হবে। এই জন্য গুনগত শিক্ষার কোন বিকল্প নেই। মানুষের মৌলিক চাহিদা গুলোর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, খাদ্য, বাসস্থানসহ সকল ক্ষেত্রে সুষম উন্নয়ন হওয়ায় দেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার দেশের সকল খাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দেশের আগামী প্রজন্মকে জ্ঞান, মেধা ভিত্তিক, কর্মমুখী সৃজনশীলতা ও যুগোপযুগী শিক্ষায় শিক্ষিত করতে পারলে বাস্তব জীবনে তারা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এক সময় রাণীনগর-আত্রাই এর জনপদে সর্বহারা-জেএমবি’রা শান্তিপ্রিয় জনসাধারণ কে বিভিন্ন কায়দায় নির্যাতনের কারণে এখানকার বসবাসরত মানুষ গুলো জিম্মি দশায় ছিল।

নিজস্ব বসত ভিটা ছেড়ে নিজের জান-মাল রক্ষা ও ছেলে-মেয়েদের লেখা পড়ার জন্য গোপনে অন্য জায়গায় বাসা-বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতো। বর্তমানে এই এলাকা জঙ্গী, সর্বহারা, সন্ত্রাস ও মাদক মুক্ত হওয়ায় রাণীনগর-আত্রাই উপজেলায় শান্তি, নিরাপত্তা আর উন্নয়নের জনপদ হওয়ার কারণে এখানকার ছেলে-মেয়েরা গুনগত শিক্ষায় শিক্ষিত হয়ে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। বৃহস্পতিবার বিকেলে শের-এ-বাংলা সরকারি কলেজের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ২ কোটি ৩৩ রাখ টাকা ব্যয়ে নব-নির্মিত চার তলা ইসরাফিল আলম আইসিটি ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অত্র কলেজের অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খান’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত খান হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরহাদ হোসেন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুস্তোম আলী, আল-আমিন দাখিল মাদ্রসার সুপার হারুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোয়েব খন্দকার, অত্র কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বি প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ