উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে: সাধন চন্দ্র মজুমদার এমপি

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৪ নভেম্বর, ২০১৮, ৮:১২ অপরাহ্ন

জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ)।।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আমার নির্বাচনী এলাকার একটি পরিবারও বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত থাকবে না।  ইতি মধ্যে নিয়ামতপুর ও পোরশ উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় নিয়ে আসা হয়েছে।

গতকাল বেলা ৩টায় উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চে নিয়ামতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও স্থানীয় সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদারকে বিদ্যালয়ের পক্ষ থেকে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান অতিথি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশে উন্নয়ন হয়। দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। আর বিএনপি ক্ষমতায় আসলে দেশে জ্বালাও পোড়াও, মামলা হামলা বৃদ্ধি পায়।

আমাদের অসমাপ্ত প্রকল্পগুলো সমাপ্ত করার জন্য আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি আবু সালেহ মোঃ মাহফুজুল আলমের সভাপতিত্বে গণসংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা খাতুন, অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ, নওগাঁ জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য আবেদ হোসেন মিলন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।

নিয়ামতপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা শিক্ষা অফিসার নূরুল ইসলাম, ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুল হক, শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুশান্ত কুমার হাজরাসহ অত্র প্রতিষ্ঠানে শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ