সিরাজগঞ্জ (সলঙ্গা) থেকে ফারুক আহমেদ।।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, সলঙ্গার বিনিদন কেন্দ্রে দেশের বিভিন্ন কর্মস্থল থেকে নাড়ির টানে ঘরে ফেরা মানুষদের ঈদুল আযহার আনন্দের মাত্রাকে বাড়িয়ে তুলেছে সলঙ্গার রবত্ন,উল্লাপাড়ার রিয়া ও চড়ইমুড়ি পার্ক,তাড়াশের ৯ নম্বর,১০ নম্বর, কন্দইল ও বিলশা ব্রীজ, তৃষিখালিমাঝারসহ বিভিন্ন পার্কে যান্ত্রিক যুগে একটু বিনোদনের আশায় তাড়াশে কন্দইল ব্রীজে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ঈদের ৬ষ্ঠ দিনেও হাজার হাজার বিনোদন প্রেমী ও শিশু- কিশোরসহ নানা বয়সের নারী,পুরুষ মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মতো।
তাড়াশে কন্দইল ও বিলসা ব্রীজে ঘুরতে আশা ডাঃ ও ফারুক আহমেদ, সহিদুল ইসলাম, আরিফুল ইসলাম ও ফাহিম ফাহিমা দম্পতি জানান,আমরা আমাদের বাচ্চাদের নিয়ে এই নতুন বিলশা ও কন্দইল গুলিতে ব্রীজে কিছু সময়ের জন্য বেড়াতে এসেছি,এখানে এসে খুব ভালো লাগছে,এই এ বিল অঞ্চলে এরকমের ব্রীজ ও পার্ক খুব প্রয়োজন ছিলো বলে তারা জানান। ডাঃ ও সাংবাদিক ফারুক আহমেদ, সহিদুল ইসলাম, আরিফুল ইসলাম সিরাজগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যপক ডাঃ আব্দুল আজিজকে ধন্যবাদ জানান।শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী বিনোদন পিপাসু মানুষের জন্য গড়ে উঠেছে বিলাশা ও কন্দইল ব্রীজ ।
একটি পরিচ্ছন্ন বিনোদন নিশ্চিত করতে নির্মিত বিলশা ও কন্দইল ব্রীজ গুলিতে রয়েছে মজার মজার সব রাইডার। ও নৌকা ভ্রমণ চলনবিলের পানি দেখার জন্য ব্রীজ গুলোতে আছে শারি শারি চেয়ার ও নৌকায় ছোট-বড় সবার চড়ার সুযোগ। এছাড়া চোখে পড়ার মত সুইং ও তরুনেরা লাফিয়ে পানিতে সাঁতার কাটার দেখের মতো। ভিড় দেখা গেছে ঈদের ৬ষ্ঠ দিনেও।সাথে নদীতে নৌকা-ট্রলারে বেড়ানোর সুযোগ।বিনোদন কেন্দ্রে আসা অনেকে পরিবারের সাথে ঈদ করতে এসেছেন সুদূর সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে অাসা সবাই খুশি।
আজকে বিকালে বৃষ্টি না হওয়ায় স্বস্তিতে ছিলো মানুষ।আগামী কয়েক দিন আরও এসব বিনোদন কেন্দ্রে ভিড় হবে বলে মনে জানিয়েছেন সংশ্রিষ্টরা তবে গত ঈদের তুলনায় বিনোদন কেন্দ্র গুলোতে দর্শনার্থী খুব বেশি হচ্ছে।এদিকে ঈদ উৎসব শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে নানা পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন এলাকার সংশ্রিষ্টরা।
You must be logged in to post a comment.