বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়ার মিরপুর পৌর শাখার আয়োজনে কর্মী সভা ও ইফতার মাহফিল অনষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) বিকালে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিরপুর পৌরসভা জামায়াতের আমির মোঃ চাঁদ আলী মল্লিকের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য আধ্যাপক মাওলানা মোঃ আবুল হাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর ও উপজেলা জামায়াতের নায়েবে আমির ও জেলা জামায়াতের সুরা সদস্য অধ্যাপক শাহ আক্তার মামুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও পৌর নেতৃবৃন্দসহ পৌল এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জামায়াতের কর্মীবৃন্দসহ রোজাদার ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসেম বলেন যে, সমাজে সঠিকভাবে ইসলামী অনুশাসন মেনে চলতে হলে ইসলামী হুকুমাত হায়েম করা জরুরী।
You must be logged in to post a comment.