ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বহুল আলোচিত মফিজ লেক এর উন্নয়ন ও সৌন্দয্যবর্ধন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুলাই ২০১৮) বেলা ১২ টার দিকে লেকের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.হারুন উর রশিদ আসকারী।
লেকের নিমার্ণ কাজের উদ্বোধন কালে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, বায়োমেডিকেল ইন্ঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড.তপন কুমার জোয়ার্দ্দার।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী বলেন,’ ইসলামী বিশ্ববিদ্যালয়কে লেখা- পড়া, গবেষণা, বিনোদন, সাংস্কৃতিক চর্চা ও আধুনিক শিল্প চর্চার সুষ্ঠ পরিবেশ তৈরির জন্য আমরা কাজ করে যাচ্ছি। তার-ই ধারাবাহিকতায় লেকের উন্নয়ন কাজ শুরু করা হয়েছে।
You must be logged in to post a comment.