‘হাত পাখার বাতাসে, প্রাণ জুড়িয়ে আসে’....
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ।।
‘হাত পাখার বাতাসে, প্রাণ জুড়িয়ে আসে,’ আকবরের সেই বিখ্যাত গানটি মনে পড়ে যাচ্ছে যখন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তাফিজুর রহমানের নির্বাচনী প্রচারের মাইক নওগাঁ-১ আসনের বিভিন্ন গ্রামে গ্রামে প্রচার চালিয়ে যাচ্ছে।
নওগাঁ-১ আসনের তিনটি উপজেলার ২০টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে হাট-বাজারে হাত পাখায় ভোট চেয়ে মাইকিং করে যাচ্ছে। পাশাপাশি প্রার্থী নিজই গণসংযাগ করে বেড়াচ্ছেন প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে।
প্রচার অভিযানে ইসলামী আন্দোলন বাংলাদেশের তিন উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সাথে ছিলেন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.