আরাফাত, ইবি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ( ইবি) বিনা নোটিশে বিদ্যুৎহীন অবস্থায় সকল কার্যক্রম অচল হয়ে পড়েছে। ভোগান্তির শেষ নেই শিক্ষার্থীদের। টানা সাড়ে ১১ ঘন্টা বিদ্যুৎ না থাকায় বিশেষ করে আবাসিক হলের শিক্ষার্থীরা পড়েছে চরম দূর্ভোগে।
জানা যায়, দীর্ঘদিনের পুরানো ট্রান্সফর্মারের পরিবর্তে নতুন ট্রান্সফর্মার সংযোগের কারণে এ ঘটনা ঘটে। এনিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে বিদ্রুপ প্রতিক্রিয়া দেখা গেছে। এই ব্যাপারে শিক্ষার্থীরা দাবি করে যে, এই দূর্ভোগের জন্য প্রশাসনের গুরুত্বহীনতা দায়ী।
আজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত টানা সাড়ে ১১ ঘন্টা বিদ্যুৎহীন অবস্থায় ক্যাম্পাস। এ বিষয়ে কোন নোটিশ প্রদান করেননি কর্তৃপক্ষ। ফলে বিদ্যুৎহীনতায় সবচেয়ে বেশি দূর্ভোগ সহ্য করে আবাসিক হলসমূহের শিক্ষার্থীরা।
হলগুলোর প্রভোস্ট সূত্রে জানা যায়, প্রভোস্টবৃন্দ বলেন যে ট্রান্সফর্মারের পরিবর্তন করার জন্য বিদ্যুৎ বন্ধ থাকবে এ বিষয়ে আমরা আগে থেকে কোন নোটিশ পাইনি। নোটিশহীন ভাবে বিদ্যুৎ সংযোজনের কাজ করায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎহীনতায় দূর্ভোগে পড়ে হল সূমহের শিক্ষার্থীরা। এমন দূর্ভোগের জন্য প্রশাসনের অবহেলাকে দায়ী করেন।
এ বিষয়ে প্রকৌশল অফিসে জানতে চাইলে, প্রধান প্রকৌশল আলীমুজ্জামান টুটুল(ভারপ্রাপ্ত)
তিনি সাংবাদিকদের জানান, আবাসিক হলগুলোতে যে টান্সফর্মারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়, তা পুরাতন হয়েগেছে । আর তাই আজ সকাল হতে নতুন টান্সফর্মার লাগানো শুরু হয়। মূলত এ জন্যই ক্যাম্পাসে আজ বিদ্যুৎ বন্ধ ছিলো।
You must be logged in to post a comment.