ইবিতে ছাত্র মৈত্রীর জাতীয় শিক্ষা দিবস পালিত

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ৯:২০ অপরাহ্ন

আরাফাত, ইবি।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে( ইবি) মহান শিক্ষা দিবস উপলক্ষে এ দিবসের শহীদদের স্মরণে বর্ণাঢ্য কর্মসূচি পালন করেছে ইবি শাখা ছাত্র মৈত্রী। জাতীয় শিক্ষা দিবস সম্পর্কে সবার মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করে। লিফলেট বিতরণের পূর্বে দলীয় নেতাকর্মী দলীয় টেন্টে অবস্থান করে এবং প্রাথমিক আলোচনা শেষে ৬ দফার দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচী পালন করে।

লিফলেট বিতরণ কালে ছাত্র মৈতীর সভাপতি মোরশেদ হাবিব বলেন, আজ থেকে ৫৭ বছর আগে ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন পাকিস্তানি সামরিক শাসক আইয়ুব খানের চাপিয়ে দেওয়া ‘শরীফ কমিশনে’র শিক্ষানীতি প্রতিহত করতে গড়ে উঠেছিল ব্যাপক ছাত্র আন্দোলন। ছাত্র ইউনিয়নের নেতৃত্বাধীন ‘অল-পার্টি স্টুডেন্ট অ্যাকশান কমিটি’ দেশব্যাপী হরতাল কর্মসূচির ডাক দেয়। ছাত্র-জনতার আন্দোলনকে দমাতে পাকিস্তানি সামরিক জান্তা লেলিয়ে দেয় পুলিশ বাহিনী। তারই এক পর্যায়ে ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট মোড়ে ছাত্রদের মিছিলে পুলিশ গুলি চালায়। এতে মোস্তফা, বাবুল, ওয়াজীউল্লাহ প্রমুখ শহীদ হন। এ ছাড়া তিনি সাধারণ শিক্ষার্থীদের তাদের কেদ্রীয় ঘোষিত ৬ দফা দাবির সাথে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানায়। বাংলাদেশ ছাত্র মৈত্রীর দাবি সমূহ হল(১) চলতি বছরেই সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে পাবলিব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে হবে। সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বাতিল করে দ্বিতীয়  শিফট চালু করতে হবে।(২) প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজের হল- হোস্টেলে সকল শিক্ষার্থীদের জন্য সিট নিশ্চিত করতে হবে। প্রয়োজনে নতুন নতুন হল হোস্টেল নির্মাণ করতে হবে।(৩) শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের সকল স্তরে দুর্নীতি বন্ধ করতে হবে। কোচিং- গাইড বাণিজ্য  বন্ধে শিক্ষা আইন কার্যকর করতে হবে এবং জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। প্রশ্নফাঁশকারীদের বিচার করতে হবে। সকল প্রকার বর্ধিত ফি- ডোনেশন প্রথা বাতিল করতে হবে।(৪) অবিলম্বে ডাকসুসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।(৫) শিক্ষাখাতে জাতীয় আয়ের ৮ ভাগ বরাদ্দ নিশ্চিত করতে হবে। পর্যায়ক্রমে সমগ্র শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে।(৬) গণপরিবহনে চলাচল নৈরাজ্য প্রতিহত করে জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। সিটিং সার্ভিসের নামে যাত্রী হয়রানি বন্ধ করাসহ গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। সকল পরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে আইন করে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।

এ ছাড়া লিফলেট বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র মৈত্রী ইবি শাখার সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক, শামিমুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম মোরশেদসহ দলের শতাধিক নেতাকর্মী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ