ইবিতে ওয়ার্কশপ অন ইফেক্টিভনেস অফ ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৮ জুলাই, ২০১৮, ১০:২২ অপরাহ্ন

ইবি প্রতিনিধি।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইকিউএসির উদ্যোগে ওয়ার্কশপ অন ইফেক্টিভনেস অফ ইউনিভার্সিটি বিষয়ক এই সেমিনার অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের উন্নত প্রশিক্ষণের জন্য আজ বুধবার সকাল ১১ টার দিকে ইবি কেন্দ্রীয় লাইব্রেরীতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. কে এম আব্দুস ছোবাহান এর সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড.হারুন উর রশিদ আসকারী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপচার্য প্রফেসর ড.শাহিনুর রহমান,ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা,রেজিষ্টার এস এম আব্দুল লতিফ (ভারপ্রাপ্ত), এবং শিক্ষা মন্ত্রনালয়ের সেকেন্ডারি এন্ড হায়ার ডিভিশনের উপ সচিব হাবিবুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড.হারুন উর রশিদ আসকারী বলেন,বর্তমান সরকারের ভিশন ২০২১ ও ২০৪১ অর্জন করার জন্য দক্ষ কর্মকর্তা তৈরি ও দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ার উদ্দেশ্য নিয়ে এই সেমিনারের ব্যবস্থা।তিনি আরো বলেন,এমন পরিকল্পনা বা কৌশল গ্রহন করতে হবে,যাতে করে সর্বত্র স্বচছতা ও দুর্নীতিমুক্ত জায়গা তৈরি করা যায়।তাহলে আর অন্য কেউ দুর্নীতি করতে পারবে না।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ