আশিষ সাহা জনি মহম্মদপুর ( মাগুরা) প্রতিনিধি ।।
মাগুরা মহম্মদপুর উপজেলার রাজাপুরে ইফতার মাহফিলে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি প্রদান করলেন মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান পিপিএম
ওউউতুউউ
পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অদ্য রবিবার মহম্মদপুর উপজেলার রাজাপুর পুলিশ ক্যাম্পে ওপেন হাউজ ডে ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার জনাব খান মুহাম্মদ রেজোয়ান পিপিএম।
এসময় মহম্মদপুর উপজেলা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ জনাব আবু আব্দুল্লাহেল কাফী,থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন,ওসি তদন্ত লিটন সরকার প্রমূখ বক্তব্য দেন।
প্রধান অতিথি’র বক্তব্যে তিনি মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণী-প্রেশার মানুষ অংশগ্রহণ করেন।