ইউপি নির্বাচন: মহাদেবপুরে একাধিক প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি
মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ১১:৩০ পূর্বাহ্ন

নওগাঁর মহাদেবপুরে ইউপি নির্বাচনে একাধিক চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে উপজেলার চেরাগপুর ও ভীমপুর ইউনিয়নে আচরণ বিধি মানছেন না মেম্বর প্রার্থীরা। চেরাগপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে একজন মেম্বর প্রার্থী প্রকাশ্যে ট্রাকভর্তি কম্বল এনে ভোটারদের মাঝে বিতরণ করাকালে প্রশাসনের (পুলিশের) বাঁধার মুখে পড়েন, এরপরও ফের পরেরদিন সকালে আবারো কম্বল বিতরণের চেষ্টাকালে পুলিশ ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি বুঝে ঐ মেম্বর প্রার্থী কম্বলগুলো সরিয়ে নেয়।

এছাড়াও মহাদেবপুর উপজেলার দুই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের গণসংযোগ, পোস্টারিং, মাইকিং ও একাধিক নির্বাচনী অফিস এবং তোরন নির্মাণসহ সকল ক্ষেত্রেই আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ও সংশ্লিষ্ট রিটানিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। আচরণ বিধি লঙ্ঘনের সবচেয়ে বড় অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাতুড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন মন্ডলের বিরুদ্ধে।

যদিও বা এবারের ইউপি নির্বাচনে বিএনপি অংশগ্রহন না করলেও চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন মন্ডল তার ব্যানার ও পোস্টারে লিখেছেন বিএনপি কর্তৃক সমর্থিত প্রার্থী। এ ঘটনায় প্রার্থী আব্দুল মতিনের বিরুদ্ধে গত শনিবার রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তার প্রতিদ্বন্দী চেয়ারম্যান প্রার্থী এনামুল হক। এ নিয়ে এলাকায় সাধারন ভোটারদের মাঝে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগের ৩ দিন পার হয়ে গেলেও সংশ্লিষ্ট রিটানিং অফিসার অভিযুক্ত ঐ প্রার্থীর বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগকারী প্রার্থী জানান।

এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন মন্ডল গণমাধ্যমকে জানান অসাবধানতা বশত তার পোষ্টার ও ব্যানারে বিএনপি সমর্থিত প্রার্থী লিখা পড়েছে। তিনি ওইসব ব্যানার ও পোষ্টার দ্রুত সরিয়ে নিবেন বলেন জানান। তবে অভিযোগের ৩ দিন পার হয়ে গেলেও হাতুড় ইউনিয়নে তার নির্বাচনী এলাকা থেকে বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী লেখা পোষ্টার ও ব্যানার সরিয়ে নেয়া হয়নি। এদিকে অভিযোগ উঠেছে উপজেলার খাজুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ বেলাল উদ্দিন আচরণ বিধি লঙ্ঘন করে পাকা রাস্তার উপরে একাধিক তোরন নির্মাণসহ যত্রতত্র নির্বাচনী অফিস স্থাপন করেছেন।

ফলে এ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা আচরণবিধি লঙ্ঘনে বেপরোয়া হয়ে উঠছেন। অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান মিলন বলেন, আচরণ বিধি লঙ্ঘনকারী চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ