দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁ সদর উপজেলায় ১২ টি ও রানীনগর উপজেলায় ৮ টি, সর্বমোট ২০টি ইউনিয়নে আওয়ামীলীগের নৌকা প্রতীকে ১১জন, আওয়ামী লীগের বিদ্রোহী ৬ জন ও স্বতন্ত্র ৩ জন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে নওগাঁ জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান বে-সরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।নওগাঁ জেলা সদর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকে ৬ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ৪ জন এবং স্বতন্ত্র ২ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিজয়ীরা হলেন, নৌকা প্রতীকে, চন্ডিপুর ইউনিয়নে খুরশিদ আলম রুবেল, বর্ষাইল ইউনিয়নে সহিদুল ইসলাম, শিকারপুর ইউনিয়নে কাজী রুকুনুজ্জামান টুকু, বোয়ালিয়া ইউনিয়নে আফেলাতুন নেছা, তীলকপুর ইউনিয়নে রেজাউল করিম, বলিহার ইউনিয়নে মাসরেফুর রায়হান মাহিন।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন, কীর্ত্তিপুর ইউনিয়নে নাজমুল হক হান্নান, হাঁসাইগাড়ি ইউনিয়নে জসিম উদ্দিন, শৈলগাছী ইউনিয়নে মোয়াজ্জেম হোসেন। স্বতন্ত্র প্রার্থীরা হলেন, দুবলহাটি ইউনিয়নে আজম শাহ, হাঁপানিয়া ইউনিয়নে দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা ও বক্তারপুর ইউনিয়নে সারোয়ার কামাল চঞ্চল।
অপরদিকে, নওগাঁর রানীনগর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতিকে ৫ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ২ জন ও স্বতন্ত্র একজন বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন, নৌকা প্রতীকে রানীনগর সদরের খট্টেশ্বর ইউনিয়নে চন্দনা শারমিন (রুমকি), মিরাট ইউনিয়নে হাফেজ জিয়াউর রহমান, গোনা ইউনিয়নে আব্দুল খালেক, বরগাছা ইউনিয়নে আব্দুল মতিন মাষ্টার, একডালা ইউনিয়নে শাহজাহান আলী।
বিদ্রোহী কালীগ্রাম ইউনিয়নে আব্দুল ওয়াহাব চাঁন ও কাশিমপুর ইউনিয়নে মখলেছুর রহমান বাবু। স্বতন্ত্র প্রার্থী পারইল ইউনিয়নে জাহিদুল ইসলাম জাহিদ।
You must be logged in to post a comment.