আসনে মুহুর্তেই পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮, ১২:২৩ পূর্বাহ্ন
নিয়ামতপুর উপজেলা সদরে পোস্টার, রাস্তার দুই ধারে বাঁশের খুঁটি দিয়ে ফেস্টনে সাজিয়ে দিয়ে। এ এক মনোরম পরিবেশ...

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি।।

প্রতীক বরাদ্দের পর পরই নওগাঁ-১ আসন (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) উপজেলা মুহুর্তের মধ্যেয় পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। বাংলাদেশে ভোটের সময় আসলেই ভোটারদের মধ্যে যেন বাড়তি উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ বিরাজ করে। ঠিক তেমনটি ঘটেছে এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে।

১০ ডিসেম্বর সোমবার ছিল নির্বাচন কমিশনের নিবন্ধনকৃত দলগুলোর মাঝে প্রতীক বরাদ্দ। দুপুরের মধ্যেই নওগাঁ জেলা রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান প্রার্থীদের কাছে প্রতীক বরাদ্দ করে দেয়া হয়।

প্রতীক বরাদ্দের পরেরদিন গত মঙ্গলবার সকাল থেকে দেখা যায়, নিয়ামতপুর উপজেলার সদরের প্রাণকেন্দ্র উপজেলা পরিষদের মেইন গেইট থেকে বাসস্ট্যান্ড, পোরশা উপজেলার উপজেলা পরিষদের মেইন গেইট হতে কপালীর মোড়, সরাইগাছি মোড়, সাপাহার উপজেলার প্রাণকেন্দ্র জিরো পয়েন্টসহ  তিন উপজেলার প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে, ওয়ার্ডে-ওয়ার্ডে ও গ্রামে গ্রামে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতিকের) সারাদেশের হেভিওয়েট ৭ জনের একজন সাধন চন্দ্র মজুমদারের পোস্টারে ছেয়ে গেছে। বসে নেই বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী ধানের শীষ প্রতীকের ডাঃ মোঃ ছালেক চৌধুরীর পোস্টার।

নিয়ামতপুর উপজেলা সদরে পোস্টার, রাস্তার দুই ধারে বাঁশের খুঁটি দিয়ে ফেস্টনে সাজিয়ে দিয়ে। এ এক মনোরম পরিবেশ। এখন পর্যন্ত নওগাঁ-১ আসনে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

সাপাহার উপজেলার জিরো পয়েন্ট চত্ত্বরসহ উপজেলার প্রতিটি মোড়ে মোড়ে দৃষ্টিনন্দিত করে ছোট-ছোট নৌকা তৈরি করে বিভিন্ন স্থানে টাঙ্গানো হয়েছে। যে কেউ সাপাহার সদরে প্রবেশ করলেই নজর কাড়বে পোস্টার সাটানোর দৃশ্যটি। ভোট প্রচারণার ৫মদিনেই যেন ভোট উৎসব আমেজ বিরাজ করছে এ আসনে।

নওগাঁ-১ আসনে কেন্দ্র সংখ্যা ১৫৬টি এবং মোট ভোটার ৪ লাখ ২ হাজার ৬০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৫৫ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৩ হাজার ৫৯১ জন। এর মধ্যে নিয়ামতপুর উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৮৬ হাজার ৭৬৮, পুরুষ ৯১ হাজার ২৭৪, মহিলা ৯৫ হাজার ৪৯৪, পোরশা উপজেলায় মোট ভোটার ৯৭ হাজার ৬৯৯, পুরুষ ৪৮ হাজার ২৭২, মহিলা ৪৯ হাজার ৪২৭, সাপাহার উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ১৮ হাজার ১৪১, পুরুষ ৫৯ হাজার ৪৩৯, মহিলা ৫৮ হাজার ৭০২ জন।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ