আরাধ্য ঘুম
আকাশের মতো আমিও
ঘুমাই না সে কতকাল
না দুপুরে,না রাত-দ্বিপ্রহরে!
যখন যত্ন করে দু’চোখ বুজি;
অযত্নে খুলে যায়
অন্তরিন্দ্রিয় উদাস-অতল
তেমনি ভার; যেমনি ভূতল।
ঘুমদেবতা সেতো অলস হয়েছে,
সকলের ঘুম সে নিজেই ঘুমিয়ে নিয়েছে!
সরকারি দপ্তরের মতো
খুলে রাখে তার কার্যালয় নিয়ত,
আসন আছে; আসীন কেউ নেই
উচিত ঘুমের বরাদ্দ নেই!
You must be logged in to post a comment.