আমার রক্তে বাঁচুক প্রাণ…

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ৮:২৪ অপরাহ্ন

আরাফাত, ইবি।।

নিরাপদ হোক রক্ত দান, আমার রক্তে বাঁচুক প্রাণ’ শ্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তিমার’ ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। রোববার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয় টিএসসিসি করিডরে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

জানাযায়, গত বছরের এই দিনে যাত্রা শুরু করে সংগঠনটি। শুরু থেকে অসুস্থ মানুষের রক্তদানের মাধ্যমে সেবা দিয়ে আসছে সংগঠনের স্বেচ্ছাসেবকরা। এপর্যন্ত তারা অনেক অসুস্থ ও অসহায় রোগীকে রক্তদিয়ে সহায়াতা করেছে। সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন আয়োজন করে সংগঠনের কর্মীরা। দুপুর ১২টায় এক আনন্দ শোভাযাত্রা বের করে তারা। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় টিএসসিসি করিডর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়। পরে বেলা সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দুপুর ১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাস্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুশরাত জাহানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলী, হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাকির হোসেন, রক্তিমার সাবেক সভাপতি ফাহিম মোর্শেদ হিমু।

এসময় উপদেষ্টা অধ্যাপক ড. মেহের আলী তার বক্ত্যবে বলেন, ‘রক্তিমা খুব অল্প সময়ের মধ্যে এত মানুষের উপকার করতে পেরেছে তা সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য। তবে এর শাখা শুধু এই বিশ্ববিদ্যালয়ে না রেখে অন্যান্য বিশ্বববিদ্যালয়ে শাখা খোলা যেতে পারে। সেই সঙ্গে এমন পরপোকারী ভাল কাজ অব্যাহত রাখতে হবে।’

আলোচনা সভা শেষে আগামী এক বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা করেন অধ্যাপক ড. মেহের আলী। এতে লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির মাহমুদকে সভাপতি ও মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাহবুব পারভেজকে সাধারণ সম্পাদক করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ