আমরণ অনশনে যেতে পারেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮, ৩:০৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে লাগাতার কর্মসূচির পাশাপাশি আমরণ অনশনের ইঙ্গিত দিয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। আগামী বৃহস্পতিবার থেকে আমরণ অনশনে যাওয়ার কথা বলছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী। এ বিষয়ে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার তারা জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তার উত্তর পাশে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। সোমবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন নন-এমপিও শিক্ষক-কর্মসূচীরা। এর আগে ১০ জুন থেকে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বৈরী আবহাওয়ার মধ্যেও খোলা আকাশের নিচে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচী পালন করতে দেখা যায়। কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষকদের ভাষ্য, দীর্ঘদিন ধরে চাকরি করে এলেও এমপিওভুক্ত না হওয়ার কারণে সরকার থেকে কোনো বেতন-ভাতা পান না। ফলে কষ্ট করে দিনযাপন করতে হয় তাদের। তাই এমপিওভুক্তির দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথেই থাকার কথা জানান তারা।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী বলেন, স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। এবার দাবি পূরণ ছাড়া তারা রাস্তা ছাড়বেন না।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ