আপনাদের জন্য  আমার দরজা খোলা, আমাকে স্যার বলতে হবেনা : নওগাঁ জেলা পুলিশ সুপার

নওগাঁ প্রতিনিধি
রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২, ৯:১৭ পূর্বাহ্ন

আপনারা যদি মনে করেন আমার সহযোগীতা প্রয়োজন, তাহলে আপনারা সরাসরি আমার অফিসে আসবেন, আপনাদের জন্য আমার অফিসের দরজা খোলা, আমাকে স্যার বলতে হবেনা, উপরোক্ত কথাগুলো জনতা’র উদ্দেশ্যে বলেছেন, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম।

২৬ শে ফেব্রুয়ারী শনিবার সকাল ১১ টায় নওগাঁর মহাদেবপুর থানাধীন নওহাটামোড় পুলিশ ফাঁড়ি চত্বরে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রধান অতিথি হিসাবে উপরোক্ত কথাগুলো বলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম।

তিনি আরো বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন। আপনারা (জনগণ) সচেতন হলে সমাজ থেকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সহ সব-ধরণের অপরাধ নির্মূল করা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নওগাঁর মহাদেবপুর থানার  অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজম উদ্দিন মাহমুদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, মহাদেবপুর-বদলগাছী সার্কেল (অতিরিক্ত) পুলিশ সুপার এটিএম মাইনুল, মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ সহ ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র ও চেরাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবনাথ মিশ্র।

ওপেন হাইজ ডে-অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন সহ চেরাগপুর ও ভীমপুর ইউনিয়নের কয়েক শত লোকজন উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ