আপত্তিকর দৃশ্যের কারণে মালয়েশিয়ায় নিষিদ্ধ জেনিফার লোপেজের ছবি

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯, ৪:১৫ অপরাহ্ন

বিনোদন ডেস্ক।।

আপত্তিকর দৃশ্যের কারণে মালয়েশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে জেনিফার লোপেজের ছবি ‘হাস্টলার্স’। দেশটির চলচ্চিত্র সেন্সরশিপ বোর্ড বলেছে, ছবিটি জনগণের দেখার উপযুক্ত নয়। এতে নগ্নতা, অশালীন নৃত্য ও মাদকের ব্যবহার দেখানো হয়েছে।

গত বৃহস্পতিবার মালয়েশিয়ায় ছবিটি দেখানোর কথা ছিল। কিন্তু সেন্সর বোর্ডের আপত্তির কারণে শেষ পর্যন্ত ছবিটি নিষিদ্ধ ঘোষণা করা হয়।
মালয়েশিয়াতে ছবিটির পরিবেশনার দায়িত্বে থাকা স্কয়ার বক্স পিকচার্সও এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র: পিপল সাময়িকী

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ