নওগাঁয় ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারী দুপুরে নওগাঁর রাণীনগর রেলস্টেশনের অদূরে উত্তর দিকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটাপরে মা ও মেয়ের মৃত্যু হয়।
নিহত মা ও মেয়ে হলেন, নওগাঁর পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদীঘি উপজেলার প্রান্নাথপুর গ্রামের নাঈম হোসেনের স্ত্রী ময়নুম বিবি (২৩) ও তার ৫ বছরের শিশু মেয়ে নুরজাহান।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে মা ময়নুম বেগম তার মেয়ে নুরজাহানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান মা ও মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর স্টেশন মাস্টার আতাউল হক খান জানান, বৃহস্পতিবার সকাল ১১ টা ৫০ মিনিটে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি শাকিউল আযম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
You must be logged in to post a comment.