আজ বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন মিয়ার ৫ম মৃতুবার্ষিকী

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৩ মে, ২০২০, ৪:১৩ পূর্বাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

আজ বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন মিয়ার ৫ম মৃতুবার্ষিকী। তিনি ১৯২৬ সালে ৯ নভেম্বর মাগুরার শ্রীপুর উপজেলার অন্তর্গত টুপিপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি ১৯৫১ সালে তৎকালীন পাকিস্তান সরকারের অধিনে বিমান বাহিনীতে যোগদান করেন। তিনি পাকিস্তানিদের বৈষম্যমূলক আচরণের কারনে ১৯৫৪ সালে চাকুরি থেকে ইস্তফা দিয়ে বাড়ি চলে আসেন। তিনি ১৯৬৪ সালে তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেন এবং বাংলাদেশ আওয়ামীলীগের শ্রীপুর থানার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১৯৬৫ সালে তিনি শ্রীপুর থানার শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন এবং একটানা ২৪ বছর স্বপদে বহাল থেকে শ্রীপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন। ১৯৬৪-৬৫ সালে তিনি মাগুরা মহকুমা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্বাচিত হন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালিন সময় তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেন। তিনি মাগুরার শ্রীপুরে গড়ে তোলেন নিজস্ব বাহিনী। প্রথমে আকবর বাহিনী হিসেবে পরিচিতি লাভ করলে ও পরবর্তীতে যা সরকার এই বাহিনীকে শ্রীপুর বাহিনী হিসেবে স্বীকৃত সনদ প্রদান করেন।

যে বাহিনী পাক হানাদার বাহিনীর সাথে ২৭ টি সম্মুখ যুদ্ধে অংশ গ্রহন করেন। মাগুরা, শ্রীপুর, শৈলকূপা, ঝিনাইদহ, রাজবাড়ি, ফরিদপুরের কিছু অঞ্চল নিয়ে তাঁর বাহিনী বিস্তৃত ছিল। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর আকবর বাহিনী এবং মিত্র বাহিনীর যৌথ হামলায় মাগুরা ছাড়তে বাধ্য হয় পাক হানাদার বাহিনী।

তিনি ২০১৫ সালের ২ মে মৃত্যুবরণ করেন।
মৃত্যু কালে তিনি ৬ মেয়ে, ৩ সন্তান এবং গুণগ্রাহী রেখে গিয়েছিলেন। তাঁর স-পরিবার এখন আমেরিকা প্রবাসি।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন মিয়ার সন্তান জননেতা কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি জানান, আজ ২রা মে শ্রীপুর বাহিনীর অধিনায়ক আমার শ্রদ্ধীয় পিতা মরহুম আকবর হোসেন মিয়ার ৫ম মৃত্যু বার্ষিকী আপনারা তার জন্য দোয়া করবেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ