আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২১ নভেম্বর, ২০১৮, ৫:০৪ অপরাহ্ন

মানিক, চিরিরবন্দর (দিনাজপুর)।।

আজ বুধবার ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্ম ও মৃত্যু দিবস। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহন করেন তিনি এবং ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে ইহলোক ত্যাগ করেন।

আইয়ামে জাহেলিয়া যুগের অন্ধকার দুর করতে এই দিনে তৌওহিদের মহান বার্তা নিয়ে এসেছিলেন এ মহামানব। বিশ্বের মুসলিম সম্প্রদায়সহ শান্তিকামী প্রত্যেক মানুষের কাছে এই দিনটির তাৎপর্য অনেক। প্রায় ১৪শত বছর আগে আরবের মরু প্রান্তরে মক্কার কুরাইশ বংশে মা আমানের কোল আলোকিত করে জন্ম নিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা:)। আইয়ামে জাহেলিয়া যুগের অন্ধকার দুর করতে তৌওহিদের মহান বানী নিয়ে আলোর দিশারী হয়ে  এসেছিলেন মহানবী। প্রিয় নবী (সা:) এর আবির্ভাব ও  ইসলামের শান্তির বানীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই মহা মানবের জন্ম ও ওফাত দিবস ১২ই রবিউল আউয়াল মুসলমানদের কাছে অত্যান্ত তাৎপর্যপূর্ন। তাই সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা এই দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) হিসেবে পালন করেন।

সারা বিশ্ব যখন আইয়ামে জাহেলিয়া যুগের অন্ধকারে নিমজ্জিত হচ্ছিল ঠিক তখনেই মহান আল্লাহ্ তাল্লাহ বিশ্ব জগতের রহমত হিসেবে মহানবী (সা:) কে শান্তির দুত হিসেবে প্রেরন করেন। ৪০ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে কুসংস্কার ও অন্ধকার থেকে শান্তি ও মুক্তির পথে আহব্বান করেছিলেন তিনি। প্রচার করেন শান্তির ধর্ম ইসলাম। ৬৩ বছরে দেহ ত্যাগের আগ পর্যন্ত শান্তির বার্তাই ছড়িয়ে গেলেন তিনি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবুয়তের শেষ এই নবী। মহানবী (সা:) এর দেখানো পথ ও আদর্শ অনুসরনেই নিহিত মানবজাতীর অফুরন্ত কল্যাণ। দিনটি উযযাপন উপলক্ষ্যে মসজিদে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মহানবীর জীবন ও নানা দিক নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও মিলাদ মাহফিল, দোয়া-দরুদ, জিকির আসকার ও নানা আয়োজনে দিনটি পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ