আজ ঝিনাইদহের ১৫ গ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায়

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৫ জুন, ২০১৮, ৬:১১ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ প্রতিনিধি

সৌদি আরবের সাথে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ১৫ গ্রামের শতাধিক মুসল্লী শুক্রবার সকালে ঈদের নামাজ আদায় করেছেন। সকাল ৯টায় হরিণাকুন্ডু উপজেলা মোড়ের গোলাম হযরতের মিল চত্বরে এই ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদ জামায়াতের ঈমামতি করেন মাওলানা সিরাজুল ইসলাম। জানা গেছে, হরিণাকুন্ডু শহর ছাড়াও উপজেলার কুলবাড়ীয়া, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, ফলসী, শিংগা, পায়রাডাঙ্গা, ভালকী, শিতলী, নিত্যানন্দপুর, চরপাড়া, তৈলটুপী, রামচন্দ্রপুর ও দখলপুর গ্রামের শতাধিক মানুষ এই ঈদ জামায়াতে নামাজ আদায় করেন। মাওলানা সিরাজুল ইসলাম জানান, সৌদি আরবের সাথে মিল রেখে তারা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন। প্রতি বছরই তারা সৌদি আরবকে অনুসরণ করে ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ আদায় করে থাকেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ