আলামিন মোল্লা, চুয়াডাঙ্গা প্রতিনিধি ।।
আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস। চুয়াডাঙ্গায় হটাৎ করে গত তিনদিন দমকা হাওয়ায় শীতের প্রকোপ বেড়ে গেছে।
বৃহস্পতিবার দেশের সর্বনিন্ম তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। এদিকে বেলা বাড়লেও শীতের তীব্রতা কমছে না। এছাড়া ভোর থেকে ঘন কুয়াসা পড়তে দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও নেই কোনো উত্তাপ।

শীতের তীব্রতা বেড়ে থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। এছাড়া সাধারণ মানুষ গত প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। শীত নিবারণের জন্য তারা খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক জানান, আজ শুক্রবার দেশের সর্বনিন্ম তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। বাতাসের গতির বেগ ঘন্টায় ৬ থেকে ৮ কিলোমিটার।
You must be logged in to post a comment.