অবশেষ পরিচয় পাওয়া গেল যুবকের

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩ জুলাই, ২০১৯, ৯:১৫ পূর্বাহ্ন
ইমন। ফাইল ছবি

আশিষ সাহা জনি, মহম্মদপুর, মাগুরা ।।

মাগুরা মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের পাড়ুয়ারকুল পাগলের আশ্রমের উত্তর পাশ থেকে মস্তক বিহীন  যুবকের লাশ উদ্ধার করে মহম্মদপুর থানা পুলিশ। অবশেষে সেই যুবকের পরিচয় পাওয়া গেল।

সে মাগুরা সদরের ধলহরা-চাঁদপুর গ্রামের ইসলাম মোল্যার ছেলে ইমন(২৬)।মাগুরা টেকনিক্যাল কলেজে ইমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিল।

মঙ্গলবার (৩ জুলাই) সন্ধ্যায় সিরিজদিয়া নামক এলাকায় বন্ধু হুমায়ন এর  সাথে বাড়ী থেকে বের হয় বলে জানান নিহতের বাবা।

নিখোজের একদিন পর মহম্মদপুরের বাবুখালী পাড়ুয়ার কুল এলাকাথেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ