নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সহজীকরণে গণশুনানী ও ভূমি সেবা মঞ্চ

আব্দুল বারেক ভূইয়া, শরীয়তপুর
বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১, ৯:০২ অপরাহ্ন

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে শরীয়তপুর জেলায় ভূমি সেবা সহজীকরণে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমাউল হুসনার পরিচালনায় শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর নির্দেশনায় গণশুনানী ও ভূমি সেবা মঞ্চের আয়োজন করেছে নড়িয়া উপজেলা প্রশাসন।

২১ জানুয়ারী বৃহস্পতিবার নড়িয়া উপজেলা শহীদ মিনার চত্তরে সকাল ১০ টায় গণশুনানী ও ভূমি সেবা মঞ্চ ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত গণশুনানী মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমাউল হুসনা, জেলা ডেপুটি কালেক্টর আসাদুল হক, নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি ও নির্বাহী মেজিস্ট্র্যট) মোঃ মোরশেদুল ইসলাম, উপজেলা সাব-রেজিস্টার জাহিদ হাসান সহ নড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভুমি কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

গণশুনানী মঞ্চে বক্তারা জনসাধারণকে লক্ষ্য করে ভূমির নামজারী, জমি ক্রয়-বিক্রয়, ভূমির দাখিলা, ভূমির কাগজপত্রের জটিলতা সহ ভূমি সংক্রান্ত সহজীকরণ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ