শরীয়তপুর সদর উপজেলার চোর চক্রেরর পাঁচ সদস্যকে গ্রেফতার করেছেন পালংডেল থানা ও চিকন্দী ফাঁড়ির পুলিশ।
চোর-চক্রেরের সদস্য রা, হলেন শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গয়ঘড় খলিফা কান্দী গ্রামের সিপলু খান (৫০) আতাহার আলী(৩৫) মোঃ রুবেল (২৭)মোঃ সাগর ( ২৬) মোঃ সুমন(২৫) তারা সবাই শৌলপাড়া, গঙ্গানগর জয়নগর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা।
স্থানীয় সুত্র বলছেন মোঃ সিপলু খান, দির্ঘদিন যাবত চোরা চক্রেরের সদস্যদের নিয়ে সঙ্গবদ্ধ হয়ে এলাকায় চুরির, ডাকাতি-সহ নানা অপকর্মের ঘটনা ঘটিয়ে যাচ্ছেন। তার ওই ধারাবাহিকতায় গত ২২ আগস্ট গভীর রাতে শৌলপাড়া ইউনিয়নের গয়ঘড় খলিফা কান্দী গ্রামে মৃত্যু মোঃ নুরহোসেন শেখের বাড়ীতে একটি চুরির ঘটনা ঘটায়।
চুরি যাওয়া মালের উদ্ধার চেয়ে মৃত্যু মোঃ নুরহোসেন শেখের স্ত্রী জয়গুন নেছা বাদী হয়ে পালং মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেন। পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম ও চিকন্দী ফাঁড়ির কর্মরত সাব-ইন্সপেক্টর মাহামুদুল হাসান-সহ পুলিশের একটি টিম তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ২৬ আগস্ট বুধবার রাতে শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করেন।
মামলার এযাহার ও পুলিশ সুত্রে জানাযায় মৃত্যু নুরহোসেন শেখের বাড়ী থেকে চোর-চক্রেরের সদস্য রা, আট ভরি স্বর্ণ ও গত ৯০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। ওই চুরি যাওয়া মাল ক্রায় করেন সিপলুন খানের কাছে। যার বর্তমান বাজার মুল্য প্রায় ১৮ লক্ষ্য টাকা।
এব্যাপারে পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম বলেন, প্রচলিত চুরির আইনে থানায় মামলা গ্রহণ করা হয়েছে। গ্রেফতার কৃত আসামীদের আদালতে প্রেরণের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
You must be logged in to post a comment.