: এসএসসি বোর্ড বৃত্তিতে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ঈর্ষনীয় ফলাফরুণ উচ্চ বালিকা বিদ্যালয় সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি ও প্রধান শিক্ষকের সুনিপুণ পরিচালনায় এবং শিক্ষক,শিক্ষার্থীদের আন্তরিক প্রচেেষ্টায় বিদ্যালয়টি একের পর এক বিভিন্ন বোর্ড পরীক্ষায় ঈর্ষনীয় ফলাফল উপহার দিতে সক্ষম হচ্ছে। শহরের প্রাণকেন্দ্র অবস্থিত বিদ্যালয়টির সুরম্য ভবন, নয়নাভিরাম পরিবেশ,আধুনিক তথ্য প্রযুক্তি সম্মৃদ্ধ সুসজ্জিত ক্লাসরুম,পর্যাপ্ত শিক্ষাউপকরণ,শিক্ষার্থীদের বোধগম্যকরে হৃদয়গ্রাহী উপাস্থপনা, সুস্পষ্ট বাচনভঙ্গি, সুশৃঙ্খল শব্দ চয়ন,পর্যাপ্ত তথ্য উপাত্তের সমাহার ও সুমিষ্ট ভাষায় প্রান্জল প্রকাশ ভঙ্গির মাধ্যমে পাঠদানের ফলে শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষায় ভাল ফলাফল করে সুনামের সাথে অতীত সাফল্য ধরে রেখেছে।
তারই ধারাবাহিকতায় এবারও সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় এসএসসি’তে অভাবনীয় ফলাফলের পাশাপাশি চার জন শিক্ষার্থী বোর্ড বৃত্তি পেয়েছে। এসএসসি-‘২০২০ অনুষ্ঠিত পরীক্ষায় ট্যালেন্ট-পুলে ২ জন এবং জেনারেল গ্রেডে ২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। ট্যালেন্ট-পুলে বৃত্তি পেয়েছে শেখ সামিরা রহমান (ব্যবসায় শিক্ষা) ও তামান্না পারভীন (ব্যবসায় শিক্ষা) এবং জেনারেল গ্রেডে বৃত্তি পেয়েছে তাসনিয়া তাবাস্সুম রিচি (বিজ্ঞান) ও প্রিতি সাহা (ব্যবসায় শিক্ষা)।
বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা জানায়, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজীর বিচক্ষণতা ও দক্ষতার সাথে বিদ্যালয় পরিচালনা,নিয়মিত ক্লাস মনিটরিং ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের আন্তরিক পাঠদান, নিয়মিত সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা গ্রহন,সার্বক্ষণিক পরামর্শসহ তাঁদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সেই সাথে শিক্ষক ও পিতা মাতাসহ সকলের দোয়ায় আমাদের এই সাফল্য।
সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম বিদ্যালয়ের এই সাফল্যে শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।