এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি ॥
কুষ্টিয়া-৩ (সদর) আসনে আওয়ামীলীগ মনোনীতপ্রার্থী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কুষ্টিয়া উন্নয়নের রূপকার জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, উন্নয়নের ধারা বজায় রাখতে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিতে হবে৷ শুধুমাত্র উন্নয়নের জন্যই নয়, দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হলে আবারো সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত শংকরদিয়া বাজার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনী বিশাল জনসভায় তিনি উপরোক্ত এই কথাগুলো বলেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্যকন্যা, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে কুষ্টিয়াসহ দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে৷ আওয়ামীলীগ সরকার আর একবার ক্ষমতায় আসলে দেশের আরো উন্নয়ন হবে এবং বিশ্বের বুকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে৷ জনগণই সকল ক্ষমতার উৎস। জনগন চাই দেশের উন্নয়ন, প্রতিটি ভোটারের কাছে উন্নয়নের বার্তা পৌছে দিয়ে ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট সীল দিয়ে বিপুল ভোটে বিজয় লাভ করতে মিলেমিশে কাজ করতে হবে৷
গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও ইউপির জনপ্রিয় চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাসের পরিচালনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আজগর আলী, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী কামারুল আরেফিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস, জেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন রাজু, ধর্ম বিষয়ক সম্পাদক হাজ্বী সেলিনুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, জেলা আওয়ামীলীগ সদস্য মোমিজুর রহমান মোমিজ, সদর উপজেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক লাল্টু রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাযহারুল ইসলাম সুমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহমেদ, যুগ্মসাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম সুইট ৷
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ঝেন্টু, আওয়ামীলীগ নেতা আরজু আহমেদ, আনিস মেম্বর, রবিউল আলম মেম্বর, কৃষকলীগ নেতা ইয়াহিয়া খান, ইউনিয়ন যুব লীগের আহবায়ক শরিফুল ইসলাম, যুগ্মআহ্বায়ক আলিউল আজিম (ছোট লাল্টু), সেলিম আহমেদ, জীবন আহমেদ, ছাত্রলীগ নেতা কনক জাহান, বিদ্যুৎ, স্থানীয় দলীয় নেতৃবৃন্দসহ এলাকার হাজার হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন৷
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.