৮ কোটি টাকা ব্যায়ে ঝিনাইদহে বিদ্যুতের নতুন সাব স্টেশন হচ্ছে

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ৯:৫৬ পূর্বাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহ অঞ্চলের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরনে নতুন  করে আরো একটি বিদ্যুৎ সাব স্টেশন নির্মাণ করা হচ্ছে। ৩৩/১১ কেভির এ সাব স্টেশনটি নিমার্ণ কাজ আগামী ৬ মাসের মধ্যে শেষ করা হবে । এর জন্য ব্যয় ধরা হয়েছে ৮ কোটি টাকা। এসপিডিএসপি  প্রকল্পের  অধীন সরকারের নিজস্ব টাকায় স্টেশনটি নিমার্ণ করা হচ্ছে । শুক্রবার বিকেলে ঝিনাইদহ ওজোপাডিকো ক্যাম্পাসে আনুষ্ঠানিক ভাবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন  করেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী (ওজোপাডিকো) খুলনা বিভাগের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: শফিক উদ্দিন।  এ সময় তিনি বলেন, সাব স্টেশনের মাধ্যমে অত্রঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থার আরো উন্নয়ন হবে এবং আগামী দিনে বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন এস,পি,ডি,এস,পির প্রকল্প পরিচালক প্রকৌশলী  মো: মোতাহার হোসেন, ওজোপাডিকোর প্রধান প্রকৌশলী  মো: সাবির উদ্দিন, ঝিনাইদহ বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী পরিতোষ চক্রবর্তী, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সম্পাদক নাসির উদ্দিন।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ