৫ মণ জাটকা জব্দ রামগতিতে

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯, ৮:০৫ অপরাহ্ন

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।।

লক্ষ্মীপুরের রামগতিতে কোষ্টগার্ড ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ৫ মণ জাটকা জব্দ করা হয়েছে।

সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার আলেকজান্ডার ও সেন্টারখাল মাছঘাট থেকে জাটকাগুলো জব্দ করা হয়।

রামগতি সহকারী মৎস্য কর্মকর্তা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলেকজান্ডার ও সেন্টারখাল মাছঘাটে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে ৫ মণ জাটকা জব্দ করে। পরে জাটকাগুলো স্থানীয় নুরিয়া হাজিরহাট মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, আলেকজান্ডার দারুল উলুম কাওমি মাদ্রাসা, নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং স্থানীয় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ