মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ দ্বিতীয় প্রকল্পের অধীনে জাজিরা উপজেলার ৫৪টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত বাসগৃহ হস্তান্তর বিষয়ক সংবাদ সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করেছে জাজিরা উপজেলা প্রশাসন।
জাজিরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী প্রকৌশলী মোঃ সোহাগ হোসেন এর সঞ্চালনায় ২১ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৩ টায় জাজিরা উপজেলা পরিষদ, সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশ্রাফুজ্জামান ভূঁইয়া। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, মুলনা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আমিন হাওলাদার, জাজিরা উপজেলা আওয়ামী শ্রমিক লীগের সভাপতি মোঃ সেলিম মাদবর প্রমুখ।
উক্ত সংবাদ সম্মেলন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার বলেন, মানুষের পৃথীবিতে স্বাচ্ছন্দে জীবন-যাপন করতে মৌলিক চাহিদা রয়েছে সর্বমোট ৫টি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা গড়ার লক্ষ্যে যে স্বপ্ন দেখেছিলেন, প্রতিটি স্বপ্নই বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে এবং আগামী দিনে শতভাগ স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন হবে বলে আমরা বিশ^াস করি। তারই বাস্তবতা হলো ভুমিহীন ও গৃহহীন গরীব অসহায় পরিবারের জন্য পাকা গৃহ নির্মাণ। এই প্রকল্পের অধীনে একনেকে সারা বাংলাদেশে ৬৯,৯০৪ টি বাসগৃহ নির্মাণ করা হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা।
জাজিরা উপজেলার অধীনস্থ যে সকল ইউনিয়নে গৃহ নির্মাণ হয়েছে, যা বিলাশপুর ইউনিয়নে ৫টি, মুলনা ইউনিয়নে ১৪টি, বড়কান্দি ইউনিয়নে ১০টি, বড় গোপালপুর ইউনিয়নে ৫টি, পালেরচর ইউনিয়নে ২টি, সেনেরচরে ১২টি, জয়নগর ইউনিয়নে ২টি ও পূর্ব নাওডোবা ইউনিয়নে ২টি সর্বমোট ৫৪টি ঘরের দলিল ও নামজারী কাগজপত্র সহ গৃহহীন পরিবারের মাঝে সারা বাংলাদেশের ন্যায় আগামী ২৩ জানুয়ারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হস্তান্তর করা হবে।
You must be logged in to post a comment.