৪ শতাংশ অতিরিক্ত কর্তনের প্রয়োজন নেই!

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২২ এপ্রিল, ২০১৯, ৪:০৯ অপরাহ্ন

মোঃ সাইদুল হাসান সেলিম।।

অবসর ও কল্যাণে ট্রাস্টে বেসরকারি শিক্ষক কর্মচারীদের ৬% চাঁদার হিসেবে মাসে দেয় ৫২ কোটি টাকা। বছরে দেয় ৫২*১২= ৬২৪ কোটি টাকা। অবসর ও কল্যাণ ট্রাস্টের হিসেবে বছরে ঘাটতি থাকে ২২০ কোটি টাকা। শিক্ষক কর্মচারীদের ৬ শতাংশ চাঁদার সাথে সরকারি সহযোগিতা থাকলে অতিরিক্ত কর্তনের প্রয়োজন নেই।

অবসর কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠাকালীন নীতিমালায় উল্লেখ রয়েছে শিক্ষক কর্মচারীদের ৬% মাসিক চাঁদা কর্তনের পরও ঘাটতি দেখা দিলে সরকারি সহায়তায় তা পূরণ করা হবে। শিক্ষক কর্মচারীদের মাসিক ৬% কর্তনের হিসেবে বছরে ৬২৪কোটি টাকা।  চাঁদা আদায় করা হচ্ছে। ঘাটতি পূরণে বছরে ২২০ কোটি টাকার মতো প্রয়োজন।

এই সামান্য টাকা প্রতি অর্থবছরের বাজেটে থোক বরাদ্দ রাখা হলেই সমস্যার স্থায়ী সমাধান হয়। এতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের নিকট থেকে অতিরিক্ত ৪% কর্তনের কোন প্রয়োজন নেই। গুরুত্বপূর্ণ পদে থেকে সরকারি সহযোগিতা আদায় করতে সক্ষম না হলে ঐ পদে থাকার বৈধতা নেই। অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের নিয়মিত বার্ষিক আয়ব্যয় হিসাবের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। কেননা দেশের বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাঁদার টাকার হিসেব তাদের দিতে হবে।

অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের সদস্য পদ এখন লাভজনক হওয়ায় একযুগ মেয়াদে একই পদে এক ব্যাক্তির নিয়োগ পাওয়া সন্দেহের উদ্রেক করে বৈকি। আয়ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। ধন্যবাদ দৈনিক শিক্ষাকে অবসর ও কল্যাণ ট্রাস্টের দুর্নীতির ধারাবাহিক তথ্য জানানোর জন্য। মূলত দেশের বিপর্যস্ত শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে জাতীয়করণই একমাত্র সমাধান। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের এক দাবি শিক্ষাব্যবস্থা জাতীয়করণে দেশের সকল শিক্ষক সংগঠনগুলো উপলব্ধির জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং শিক্ষার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট অনুরোধ, আসন্ন ২০১৯/২০২০ অর্থ বাজেটে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আদেশ প্রদানে আপনার একান্ত সদয় মর্জি কামনা করছি।

লেখক
সভাপতি
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ