ঈশ্বরদীতে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত

পাবনা প্রতিনিধি
সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:০১ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাহিন মিয়া (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন মিয়া পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার আস্তিকপাড়ার বাসিন্দা স্বপ্ন মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর দাশুড়িয়া-রাজশাহী আঞ্চলিক সড়কের মুলাডুলির শেখপাড়া এলাকায় একটি বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক শাহিন মিয়া মারা যান।

পুলিশ সূত্র জানায়, পাকশী হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিন পর্যবেক্ষণ করেছে। কারো কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ