ব্রাসিলের নিকট জাপান ২-১ গোলে হারলো

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:৩০ পূর্বাহ্ন

অন্যদৃষ্টি ক্রীড়া ডেস্ক।।

বাংলাদেশ স্থানীয় সময় রাত ১১টায় ২৯শে জুন’২৬ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় অর্থাৎ রাউন্ড অব ৩২-এর নক আউটের খেলায় ব্রাসিল ২-১ গোলে জাপানকে হারিয়েছে।

এর ফলে ব্রাসিল তৃতীয় রাউন্ডের সেমি কোয়ার্টার ফাইনালে উন্নীত হলো। একই সাথে শেষ ১৬টি দেশের মধ্যে দ্বিতীয় স্থান হিসেবে টিকিট কাটলো। খুব ভালো ফুটবল পরিবেশন করেও সামুরাই জাতি খ্যাত জাপান দল দুর্ভাগ্যজনকভাবে পরাজয় বরণ করলো এবং বিশ্বকাপ হতে বিদায় নিলো।

ব্রাসিলের পক্ষে গোলদাতা : দ্বিতীয়ার্ধে ব্রাসিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসিমিরো ঐ গ্যাব্রিয়েল মাগালায়েসের ক্রস থেকে হেডের মাধ্যমে গোলটি পরিশোধ করে ব্রাসিলকে সমতা আনেন (১-১)। এবং

দ্বিতীয়ার্ধে ৯০+৫ মিনিটে ইনজুরি টাইমে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি জয়সূচক গোলটি করেন (২-১)।

জাপানের পক্ষে গোলদাতা : খেলার প্রথমার্ধে ২৯ মিনিটে জাপানের কাইসু সানো বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত মাটি ঘেঁষা তীব্র শটে গোল করে জাপানকে এগিয়ে নেন (১-০)।

।। অন্যদৃষ্টি/৩০শে জুন ২০২৬

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ