।। অন্যদৃষ্টি ক্রীড়া ডেস্ক ।।
বাংলাদেশ স্থানীয় সময় রাত ১১টায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এ খেলায় নরওয়ে জয়লাভ করে চতুর্থ দল হিসেবে শেষ ১৬তে নাম লিখে নিলো।
প্রথমে গোল করেও শেষ অবধি ১-২ গোলে আফ্রিকার প্রতিনিধি আইভরি কোস্ট হেরে গেছে ইউরোপের প্রতিনিধি নরওয়ের কাছে।
খেলার প্রথমার্ধে বিজয়ী ১-০ গোলে এগিয়েছিল। অথচ পুরোভাগের খেলায় আইভরি কোস্ট বেশ চাপ সৃষ্টি করেও সফল হতে পারেনি।
খেলার বর্ণনা :
প্রথমার্ধে ৩৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে দুর্দান্ত একক নৈপুণ্যে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ কার্লিং শটে জাল খুঁজে নেন আন্তোনিও নুসা (১-০)।
দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে আইভরি কোস্টের পেপের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর বক্সে ঢুকে নিখুঁত শটে সমতা ফিরিয়ে আনেন বদলি খেলোয়াড় দিয়ালো (১-১)।
মাত্র ১২ মিনিট পর নরওয়ে গোল করে ফের এগিয়ে যায়।
দ্বিতীয়ার্ধে ৮৬ মিনিটে প্যাট্রিক বার্গের নিচু ক্রস থেকে কাছাকাছি দূরত্বে বল জালে পাঠিয়ে দলের জয়সূচক গোল করেন আর্লিং হলান্ড (২-১)।
হলান্ড জাতীয় দলের জার্সিতে ৫৩টি খেলায় এটি ছিল তাঁর ৬০তম গোল এবং চলতি ফিফা বিশ্বকাপে হলান্ড ৫ম গোলের মুখ দেখেন।
আগামী ৫ই জুলাই’২৬ (বাংলাদেশ সময় রাত ২টায়) ফিফা বিশ্বকাপ ট্রফির তৃতীয় কোয়ার্টার ফাইনালে লড়বে নরওয়ে বনাম ব্রাসিল।
*****
অন্যদৃষ্টি/১লা জুলাই ২০২৬
You must be logged in to post a comment.