।। অন্যদৃষ্টি ক্রীড়া ডেস্ক।।
বাংলাদেশ স্থানীয় সময় রাত আড়াইটায় ৩০শে জুন’২৬ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত রাউন্ড অফ ৩২ পর্বের তৃতীয় খেলায় প্যারাগুইয়ে পেনাল্টিতে সাডেন ডেথ কিকে ৪-৩ গোলে জার্মানীকে হারিয়ে শেষ ১৬তে পৌঁছে অবিস্মরণীয় ইতিহাস সৃষ্টি করলো।
জার্মানী টানা ৩ বিশ্বকাপে (২০১৮, ২০২২ ও ২০২৬) শেষ ১৬তে প্রবেশ করতে ব্যর্থ হলো। তাদের ৫মবারের মতো ফিফা বিশ্বকাপ ট্রফিকে স্পর্শ করতে বঞ্চিত হয়ে গেলো। কারণ জার্মানীরা ৪বার বিশ্বকাপ শিরোপা জিতেছে।
খেলার নির্ধারিত সময় ১-১ গোলে অমীমাংসিত ছিলো।
দারুণ এক রোমাঞ্চকর লড়াইয়ে প্রথমার্ধে ৪২ মিনিটে ম্যাটিয়াস গালারজার পাস হতে হুলিও এনসিসো হেডের মাধ্যমে গোল করে প্যারাগুয়ে এগিয়ে যায় (১-০)।
বিরতির পর দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে জার্মানীর ফ্লোরিয়ান ভির্টৎসের ক্রস হতে কাই হাভার্টজ হেড করে গোলের সমতা ফিরিয়ে আনেন (১-১)।
অতিরিক্ত সময়ে খেলার ১০৫ মিনিটে কর্ণার হতে থেকে জোনাথান তাহ জার্মানীর পক্ষে বল জালে জড়ালেও প্যারাগুেইয়ের গোলরক্ষককে ফাউল করার অভিযোগে ভিএআর রিভিউয়ের মাধ্যমে গোলটি বাতিল করা হয়।
এরপর অতিরিক্ত ৩০ মিনিট খেলা গড়ানো হয়। কিন্তু গোলের নিষ্পত্তি হয় না। অবশেষে পেনাল্টি কিক করতে নেমে একটা পর্যায়ে ৩-৩ গোলে সমতা হলে সাডেন ডেথ কিকে গড়ায়। ৫টি কিকের মধ্যে উভয় দেশ ২টি গোল মিস হয়। কিন্তু সাডেন ডেথে জার্মানীরা মিস করলে প্যারাগুইয়ে সেই শেষ কিকে গোল করে জিতে যায়।
আজকের খেলা :
৩০শে জুন : নেদারল্যান্ডস বনাম মরক্কো (সকাল ৭টা)।
অন্যদৃষ্টি/৩০শে জুন ২০২৬
You must be logged in to post a comment.