বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি ।।
সৌদি আরবে পবিত্র হজ্বব্রত পালন করতে গিয়ে ঈদুল আযহার দিন সকালে মিনা থেকে নিখোঁজের ৪ মাস পর বাংলাদেশী হাজী আজিজার গোলদারের (৭৫) মৃতদেহের সন্ধান পাওয়া গেছে। আজিজার বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার মিঠাখালী গ্রামে। হজ্ব করতে গিয়ে ২১ আগস্ট হতে নিখোঁজ থাকার পর ২৩ নভেম্বর আরাফাত ময়দানের মরুভূমি এলাকায় তার মৃতদেহের সন্ধান পেয়েছে স্থানীয় পুলিশ সদাস্যরা।
মৃত ব্যক্তি আজিজারের জামাতা মোহাম্মদ শাহ আলম শিপন বুধবার ১৯ ডিসেম্বর’১৮ সন্ধ্যায় ঐদেশে মৃতদেহের সন্ধানের বিষয়টি নিশ্চিত করেছেন।
হজ্বে গিয়ে মৃত ব্যক্তি আজিজারের জামাতা শিপন দৈনিক অন্যদৃষ্টিকে জানান, খুলনার লিমা ট্রাভেলসের মাধ্যমে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে তার শ্বশুর আজিজার গোলদার সৌদি আরবে গেলে গত ২১ আগস্ট হতে তিনি নিখোঁজ হন। তাকে এই এলাকার থেকে যাওয়া হাজীরা ও অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এমনকি সংশ্লিষ্ট ট্রাভেলস এজেন্সীও তার সন্ধানে কোনো সহযোগিতা করেনি বলে অভিযোগ করেন সিপন। আজিজার গোলদারের নিখোঁজের খবর প্রিন্ট মিডিয়া ও সোসাল মিডিয়ায় একাধিক বার প্রচার করলে ও কোনো খোঁজ পাওয়া যায়নি। এমন কি সময় টিভির রিয়াদ প্রতিনিধিকে ও অবহিত করা হয়েছিল কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়।
এক পর্যায়ে তার ফিরে আসার সকল আশা ছেড়ে দেন স্বজনারা। এর মধ্যে নিখোঁজের ৪ মাস পর বুধবার তার শ্বশুরের (আজিজার গোলদার) মৃতদেহের সন্ধান পাওয়ার খবর আসে সৌদি আরব থেকে কোনো এক মাধ্যম থেকে।
বাংলাদেশের অসুস্থ হাজীদের সন্ধানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান হোসেন ঢাকা থেকে প্রথমে তার স্বজনদের এ খবর দেন। এদিকে মৃত ব্যক্তি হাজীর স্বজনদের অনুমতি পেলেই সৌদিতে তার মৃতদেহের দাফন করা হবে বলেও জানান জামাতা শিপন।
শিপন বলেন, আমরা পরিবারের পক্ষ থেকেও চাচ্ছি ওখানেই তার দাফন হোক। এদিকে আজিজার গোলদারের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা, বাড়িতে চলছে শোকের মাতম।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.