৪% অতিরিক্ত কর্তন করা হলে তালা ঝুলিয়ে রাজপথে অবস্থান নিতে বাধ্য হবে শিক্ষক-কর্মচারীগণ

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯, ৭:২১ পূর্বাহ্ন

মোঃ নজরুল ইসলাম রনি।।

বেসরকারি শিক্ষক কর্মচারীগণ যে বেতন পান তা দিয়ে তাদের জীবন চলেনা। তার উপর তাদের মাসিক বেতন থেকে ৬%এর পরিবর্তে ১০% কর্তন করা হলে শিক্ষক-কর্মচারীদের দুঃখ-দুর্দশার সীমা থাকবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাবে এ দেশের স্বাধীনতা এনেছিলেন তেমনি আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে জাতীয়করণ সহ শিক্ষকদের সকল অধিকার নিশ্চিত করতে হবে।৫লাখ এমপিওভুক্ত শিক্ষককর্মচারীদেরকে এক ও অভিন্ন প্লাটফর্মে আসতে হবে।প্রমাণ করতে হবে আমরা ঐক্যবদ্ধ।তবেই জাতীয়করণ সহ সকল দাবি পূরণ হবে বলে প্রত্যাশা করছি।

যদি এপ্রিল মাসের বেতন থেকে ৪% অতিরিক্ত কর্তন করা হয় তবে শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে রাজপথে অবস্থান নিতে বাধ্য হবে শিক্ষককর্মচারীগণ। আমরা আশা করছি শিক্ষকদেরকে কাঁদিয়ে বর্তমান সরকার কোন আত্মঘাতী সিদ্ধান্ত নিবেনা। কতিপয় শিক্ষক নামধারী নেতারা শিক্ষকদের অতিরিক্ত টাকা কর্তন করে নিজেদের পকেট ভারী করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। ওরা সরকারবিরোধী।সাধারণ শিক্ষকগণ এসব অপকর্মের সমীচীন জবাব দিতে প্রস্তুত।একটি সরকার বিরোধী চক্র সরকারের অর্জনকে প্রশ্নবিদ্ধ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করছি কালসাপকে আর বিশ্বাস করবেন না।

লেখক

সভাপতি , বাংলাদেশ শিক্ষক সমিতি

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ