৪৫ হাজার পিচ ইয়াবা ও ক্যাশ ১৬ লাখ টাকা সহ র্যাবের হাতে ১ মাদক ব্যবসায়ী আটক
২ কোটি ২৯ লক্ষ টাকা মূল্যের ইয়াবা ও নগদ ১৬ লক্ষ ১৩ হাজার ৫০০ টাকা সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে র্যাব-১৫। আটক ইয়াবা ব্যবসায়ীর নাম নবী হোসন (৩৫)। আটক নবী হোসন টেকনাফের সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ার মৃত জহির আহম্মদ পুত্র।
২৪ অক্টোবর শনিবার বিকেল ৫টার দিকে টেকনাফের উনচিপ্রাং বিজিবি’র সীমান্ত ফাঁড়িতে যাওয়ার রাস্তার সামনে র্যাব-১৫ কক্সবাজার এর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে নবী হোছনকে আটক করে।আটক মাদক ব্যবসায়ীর হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশি করে থেকে ২ কোটি ২৯ লক্ষ টাকা মূল্যের ৪৫ হাজার ৮০০ পিচ ইয়াবা ট্যাবলেট আটক করে। তার সাথে থাকা মাদক বিক্রির নগদ ১৬ লক্ষ ১৩ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।
র্যাব-১৫ কক্সবাজার এর সহকারি পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
You must be logged in to post a comment.