৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের শুভ উদ্বোধন

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯, ৮:৫৪ পূর্বাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, স্টাফ রিপোর্টার ( ব্রাহ্মণবাড়িয়া )।। 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও জাদুঘরের তত্বাবধানে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া – ১ (নাসিরনগর) আসনের মাননীয় সাংসদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। নাসিরনগর উপজেলা চত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ হাতে তৈরী করা প্রজেক্ট নিয়ে সজ্জিত এ বিজ্ঞান মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজমা আশরাফী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফিউদ্দীন আহমেদ।

এছাড়াও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান  দ্বয়, উপজেলা আওয়ামীলীগ এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা মাধ্যমিক স্কুল, কলেজ মাদ্রাসা সমূহের প্রধান শিক্ষক, প্রিন্সিপাল সুপার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, সাংবাদিক শিক্ষার্থীগণ সময় উপস্থিত ছিলেন। 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ