৩ নং তাহেরহুদা ইউনিয়নে ৫’শ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

শরিফ আহম্মেদ চাঁদ
মঙ্গলবার, ১১ মে, ২০২১, ৭:৫১ অপরাহ্ন
৩ নং তাহেরহুদা ইউনিয়নে ৫’শ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়নে ৫’শ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে হরিণাকুন্ডু উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়নে এ উপহার বিতরণ করা হয়।

এসময় ইউপি চেয়ারম্যান মনজুর আলম মনজের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুবীর কুমার ঘোষ সহকারী শিক্ষা অফিসার হরিণাকুন্ডু,ঝিনাইদহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান অত্র ইউপি সচীব ও অনুপম অত্র ইউপি কম্পিউটার অপারেটর মিনহাজ মমিন্টু কম্পিউটার অপারেটর সহ অত্র ইউপি পরিষদের মেম্বরগনেরা। অত্র ইউনিয়নের বাংলাদেশ আওয়ামিলীগের নেতাকর্মিগন। আলোচনা সভা শেষে, ইউনিয়নের ৫’শ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ৫’শ টাকা করে বিতরণ করা হয়।

করোনাকালে প্রধানমন্ত্রীর দেওয়া এ উপহার পেয়ে খুশি হতদরিদ্ররা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ