৩ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে পাকশী হাইওয়ে পুলিশ

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২০ মার্চ, ২০২০, ৬:৪৫ অপরাহ্ন

এস এম রিমন হোসেন, ঈশ্বরদী পাবনা প্রতিনিধি।।

ঈশ্বরদীর পাকশী লালন শাহ সেতুর সামনে গোলচত্বরে ৩ কেজি গাঁজা পাচারের সময় শরিয়ত মোল্লা (৫০) নামের একজনকে আটক করেছে পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ি ।

বৃহস্পতিবার সকাল ১১টা ১৫ মিনিটের সময় ঈশ্বরদী থানাধীন পাকশী লালন শাহ সেতুর পূর্ব পার্শ্বে গোলচত্বর উত্তর পার্শ্বে মহা সড়কের উপর থেকে এ গাঁজা আটক করা হয়। আসামির দেহ তল্লাশী এবং তাহার মাথায় বহনকৃত কালো রংয়ের টেলিভিশন তল্লাশী করে উক্ত টেলিভিশনের পিকচার টিউবের মধ্যে থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় । উক্ত ৩ কেজি গাঁজার আনমানিক মুল্য ৬০,০০০/= টাকা ।

আসামি শরিয়ত মোল্লা (৫০) মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানান পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ বাবুর আক্তার ।আটক শরিয়ত মোল্লা (৫০) সাং- জামালপুর, পোঃ- মহিষকুন্ডি, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া, মৃত নকিম উদ্দিন মোল্লার ছেলে বলে জানা গেছে।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ি  ইনচার্জ বাবুর আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  জানতে পারি, কুষ্টিয়া থেকে একটি মিনি বাসে করে গাঁজার চালান ঢাকার উদ্দ্যেশে যাচ্ছিল । এ খবরের ভিত্তিতে পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির, পুলিশ ওত পেতে থাকে। সকাল ৮ টা থেকে ১১টা ১৫ মিনিটের দিকে গাঁজাসহ বাসটির সন্ধান পেলে পুলিশ সেটি থামিয়ে তল্লাশী করে গাঁজাসহ আসামিকে আটক করে ।

ঘটনাই ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকি জানান, আটককৃত ব্যক্তি বিরুদ্ধে মাদক আইন মামলা দায়ের করা হয়েছে

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ