৩০ কেজি হরিণের মাংস ও ২ টি ট্রালার জব্দ করেছে বন বিভাগ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮, ১২:৩৯ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

মোংলা সুন্দরবন এলাকা থেকে ৩০ কেজি হরিণের মাংস ও দুই’টি ট্রলার জব্দ করেছে বনবিভাগের কর্মকর্তারা। মাত্র একদিনের ব্যবধানে চরখালী ও সিন্দুকবাড়ীয়া এলাকায় বন প্রহরীরা আলাদা,আলাদা অভিযান চালিয়ে এ মাংস ও ট্রালার ২,টি আটক করে।

এদিকে অভিযানে হরিণ শিকারি কিংবা পাচারকারীদের কেউই আটক করতে পারেনি বনবিভাগের কর্মকর্তারা। বনবিভাগ এক কর্মকর্তা সাংবাদিকদের জানায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চরখালী এলাকায় রোববার রাতে ও এর আগের দিন শনিবার দুপুরে একই রেঞ্জের সিন্দুকবাড়ীয়া এলাকায় পৃথক অভিযান চালায় বন প্রহরীরা। অভিযানকারীরা চরখালী এলাকা থেকে ২০ কেজি হরিণের মাংস ও ১টি ইঞ্জিন চালিত নৌকা ট্রলার এবং সিন্দুকবাড়ীয়া হতে ১০ কেজি হরিণের মাংসসহ ১টি নৌকা ট্রলার জব্দ করে।

অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা মাংস ও নৌকা ফেলে দ্রুত বনের গহীনে পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বনবিভাগ। তবে পরিত্যাক্ত অবস্থায় মাংস ও নৌকা জব্দ করা হয়েছে বলে দাবী বনভিাগের।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ জয়নাল আবেদীন বলেন, একদিনে ব্যবধানে সুন্দরবনের অভ্যন্তর থেকে ৩০ কেজি হরিণের মাংস ও ২টি নৌকা ট্রলার জব্দের পর হতে চোরা শিকারিদের অপতৎপরতা রোধে টহল জোরদারের পাশাপাশি আরো বেশি সতর্কাবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ