২ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিলেন ইউনিয়ন যুবলীগ সভাপতি বোরহান মল্লিক

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৫ এপ্রিল, ২০২০, ১২:১৫ অপরাহ্ন

আব্দুল বারেক ভূইয়া, শরীয়তপুর ।

শরীয়তপুরের জাজিরায় করোনা ভাইরাস মহামারি প্রতিরোধে গৃহ বন্ধী অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আওয়ামী সকল সংগঠনের প্রতি আহবান করলেন পালং জাজিরা মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য ইকবাল হোসেন (অপু) ও জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী শিকদার, নিজের দল ও নেতার প্রতি শ্রদ্ধা রেখে পরকালের মুক্তি ইহকালে শান্তি লাভের আশায় গৃহ বন্ধী অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কুন্ডেরচর ইউনিয়নের উদীয়মান আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ বোরহান মল্লিক।

৩ এপ্রিল শুক্রবার কুন্ডেরচর ইউনিয়নের নিম্নবিত্ত গৃহ বন্ধী অসহায় ২ শত পরিবারের জন্য ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি সয়াবিন তৈল ও ১ টি সাবান প্যাকেটজাত করে গ্রাম মহল্লা ঘুরে মোটর বাইক যোগে প্রতিটি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং বিশ^ মহামারি করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য সরকারি বিধান মেনে চলার আহবান জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ