২ কেজি  গাঁজাসহ আটক মানিক

পটুয়াখালী প্রতিনিধি
শনিবার, ১১ জুন, ২০২২, ১২:২১ অপরাহ্ন

পটুয়াখালীর দুমকিতে ব্যাগে ২ কেজি গাঁজাসহ মো. মানিক গাজী (৩৫) নামে একজন মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে  দুমকি থানা পুলিশের একটি টিম শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে মানিককে আটক করেন।

শিশুর খাবারের প্রতি আগ্রহ বাড়ানোর কৌশল

পরবর্তীতে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মানিক গলাচিপা উপজেলার পক্ষিয়া গ্রামের বিশা গাজীর ছেলে।

দুমকি থানার ওসি মো. আবদুস সালাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, দুমকি উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত মানিককে নিয়মিত মামলায় শনিবার কারাগারে পাঠানো হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ