২৭ ডিসেম্বর যশোরের জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৬ পূর্বাহ্ন
সমাবেশে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ....

জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি ।।

নৌকার পক্ষে দলীয় প্রচারণা করতে যশোরবাসীর কাছে আগামী বৃহস্পতিবার ২৭ ডিসেম্বর’১৮ যশোর টাউন হল ময়দানে জনসভার আয়োজন করবে জেলা আওয়ামীলীগ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু বিষয়টি নিশ্চিত করেছেন।

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে নৌকার প্রার্থীদের জয়ী করতে দলীয়ভাবে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে আগামী ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার যশোরের টাইন হল ময়দানে জনসভার আয়োজন করা হবে।

সকাল ১১টা হতে শুরু হওয়া ঐ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনসভায় নির্ধারিত সময় উপস্থিত হতে সবাইকে আহ্বান জানিয়েছেন যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ