২৪ ফুট চওড়া রাস্তা এক ফুটে

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮, ৬:৪৮ পূর্বাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহের সদর উপজেলা মধুহাটি ইউনিয়নের মির্জা পুর গ্রামের  ২৪ ফুট চওড়া রাস্তা এখন এক ফুটে পরিনত হয়েছে। রাস্তাটি ধীরে ধীরে পুকুরের মধ্যে ভেঙে চলে গেছে। দীর্ঘ দিনেও সংস্কার না করায় প্রায় বছর চারেক যানবহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে সাধারণ জনগনের চরম দূর্ভোগে সৃষ্টি হয়েছে। স্থানীয় রা জানায়, সড়কটি ইউনিয়নের চান্দুয়ালি বাজার হতে মির্জাপুর ভায়া চন্ডিপুরের সাথে যোগাযোগের একমাত্র ব্যবস্থা। কিন্তু সড়কের মির্জাপুর গ্রামের আব্দুর গফুর মাষ্টারের বাড়ি নিকট হতে মুক্তারের বাড়ির নিকট পর্যন্ত চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।

বিশেষ করে মুক্তারের বাড়ীর নিকট ২৪ ফুটের রাস্তাটি এখন অর্ধফুটে পরিনত হয়েছে।  বিষয়টির দিকে কর্তৃপক্ষের বিশেষ নজর দিতে ভুক্তভোগীরা অনুরোধ করেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ