২১ আগস্টে নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯, ৬:২৫ অপরাহ্ন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি।।

২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি. রফিকুল ইসলাম রুমনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ ঈশা পাবনা  জেনারেল হাসপাতাল মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন পাবনা জেনারেল হাসপাতালের পেশ ইমাম আলহাজ মাওলানা ইউনুস আলী।

উল্লেখ্য ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হয় এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ প্রায় ৩০০ লোক আহত হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ