২১ আগষ্ট বোমা হামলার মূল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করার : শহিদুল হক

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৬ অক্টোবর, ২০১৮, ৭:২৮ অপরাহ্ন

জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ)।।

২১ আগষ্ট বোমা হামলার মূল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করা। আল্লাহ অশেষ রহমত তিনি সে দিন অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। সরকারের সাংবিধানিক দায়িত্ব দেশের জনগণকে সুরক্ষা করা। তাদের জান মালের সুরক্ষা করা। অথচ সেই দিন রাষ্ট্রীয় মদদে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বতমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। শুক্রবার (৫ অক্টোবর) বেলা ১০টায় নিজ জন্মস্থান নিয়ামতপুর উপজেলার উন্নয়ন মেলার দ্বিতীয় দিন পরিদর্শন শেষে সরকারী কর্মকর্তা ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মাদ শহিদুল হক উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে, আপনারা সকলেই নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়ন তথা সাধারণ মানুষের উন্নয়নে কাজ করুন।

প্রধান অতিথি বলেন, আপনারা কি খারাপ অবস্থায় ফিরে যেতে চান? যদি তা না চান তাহলে ক্ষমতার ধারাবাহিকতা রক্ষা করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হলে শেখ হাসিনার  বিকল্প নেই।

উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা খাতুন, অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ^র চন্দ্র বমন, যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, মহিলা বিষয়ক কমকতা নিলুফার ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ, উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, হাজিনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, রসুলপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদিসহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তর প্রধানগণ।

প্রধান অতিথি  তাঁর জন্মস্থান নিয়ামতপুর উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে চান। সেই লক্ষ্যে গত নভেম্বরে তৃতীয় জাতীয় উন্নয়ন মেলা পরিদশনকালে তিনি তাঁর ১০ দিনে বেতন ভিক্ষুক কল্যানে দান করেছিলেন। এবারে তিনি জেলা প্রশাসক কাযালয়ের অনুদান সহায়তা ও একটি বাড়ী একটি খামার প্রকল্পের ঋন সহায়তায় ১০জন ভিক্ষুককে ছাগল বিতরণ করেন।

মতবিনিময় সভায় সাবিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী বজলুর রশিদ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ